নিজস্ব প্রতিবেদক | ২৭ মে, ২০১৯
সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন ‘নাট্যমঞ্চ সিলেট’র সাধারণ সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৮ মে)। এদিন সন্ধ্যায় নগরীর তালতলাস্থ ক্যাফে গুলশানে এ সাধারণ সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংগঠনটির সভাপতি রজত কান্তি গুপ্তের স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও সম্মিলিত নাট্য পরিষদ এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের সদস্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট ইতোমধ্যে গৌরবের ২৮ বছর উদযাপন করেছে। নাট্যমঞ্চের আগামী দিনের কর্মসূচী নির্ধারণ, বিভিন্ন পরিষদে প্রতিনিধি প্রেরণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে মঙ্গলবার বিকেল ৫টায় এ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে হয়।
নাট্যমঞ্চ সিলেট’র কার্যনির্বাহী কমিটি ও সকল সাধারণ সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক বাপ্পী কুমার মজুমদার।