Sylhet Today 24 PRINT

জনগণ ঐক্যবদ্ধ হলে দেশের পরিবর্তন আনা সময়ের ব্যাপার: রেজা কিবরিয়া

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০১৯

গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, অর্থনীতিবিদ ড.রেজা কিবরিয়া বলেছেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে সব কিছু করা সম্ভব। জনগন  ঐক্যবদ্ধ হলে দেশের পরিবর্তন আনা সময়ের ব্যাপার। আমাদের যে লক্ষ্য আছে, সেটাকে অর্জন করতে হলে এবং স্বাধীনতার লক্ষ্যকে রক্ষা করতে হলে প্রতিটি ঘরে ঘরে ঐক্য গড়ে তুলতে হবে।  

সোমবার সিলেট জেলা ও মহানগর গণফোরাম আয়োজিত  নগরীর জেলরোডস্থ একটি হোটেলের সভাক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে  তিনি এসব কথা বলেন।

এসময় তিনি দেশের গুণগত পরিবর্তন ও দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

গণফোরাম সিলেট মহানগর সভাপতি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খান এর সভাপতিত্বে এবং এডভোকেট এমদাদুল হক শামীম ও এডভোকেট লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো.আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জামিলুল হক জামিল, ব্যারিস্টার আরশ আলী, সিলেট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শান্তিপদ ঘোষ, মৌলভীবাজার জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  ও বক্তব্য রাখেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল, সাংবাদিক আল আজাদ, মৌলানা আব্দুল মালেক চৌধুরী, ছালেহ আহমদ চৌধুরী, ঐক্য ন্যাপের সিলেট জেলার সভাপতি রুহুল কুদ্দস বাবুল, এডভোকেট মুফতি রহমান, ইঞ্জিনিয়ার সিবু প্রসাদ দাস, আনিছুর রহমান, নজরুল ইসলাম আজাদ, আবুল হোসাইন, এস আর সেলিম, ডা. আজাদ আলী সুমন, বদরুল ইসলাম, আব্দুল মালক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.