Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ পৌরসভা নির্বাচন: ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৭ মে, ২০১৯

হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপিসহ ৮ প্রাথী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার শেষ দিনে রিটার্নিং অফিসার খোরশেদ আলমের কাছে প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মর্ত্তুজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ তারেক উদ্দিন সুমন, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, গাজী পারভেজ হাসান, আব্দুল্লাহ আল কাফি ফুজায়েল।
   
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন খান জানান, দুপুর সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ছিল। এসময় আওয়ামীলীগ-বিএনপিসহ ৮ প্রার্থী তাদের নিজ নিজ দলীয় মনোনয়ন পত্র দাখিল করেছেন। তিনি জানান, মঙ্গলবার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাচাই করা হবে এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.