Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে গাড়িতে আগুন, গ্রেফতার ১

নিজেস্ব প্রতিবেদক |  ২২ জানুয়ারী, ২০১৫

সুনামগঞ্জে একটি যাত্রীবাহি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে জেলা শহরের বনানীপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিনের বাসভবনের সামনের রাস্তায় এ আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে গাড়িতে আগুন দেয়ার আগে যাত্রীদের নামিয়ে দেয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সুনামগঞ্জ জেলা শহর থেকে ব্রাহ্মণগাঁওগামী যাত্রীবাহী লেগুনাটি শহরের বনানীপাড়া এলাকায় (সুনামগঞ্জ ত-১১০৯৪) যাওয়া মাত্রই লেগুনাটির গতিরোধ করে থামিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে যাত্রীদের নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে মুহুর্তের মধ্যে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা জানান, ঘটনাস্থল থেকে জুনেদ আহমদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে পুলিশ এসল্ট মামলার পলাতক আসামি। তবে এ ঘটনায় সে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.