Sylhet Today 24 PRINT

শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত সিলেটের বিভাগীয় কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মে, ২০১৯

শুদ্ধাচার পুরস্কার ২০১৮-২০১৯ এর জন্য নির্বাচিত হয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। সারাদেশের বিভাগীয় কমিশনারদের মধ্যে তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

রোববার (২৬ মে) মন্ত্রীপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ এর অনুচ্ছেদ ৭ অনুযায়ী পুরস্কার হিসেবে তিনি এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ও সনদপত্র প্রাপ্য হবেন।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সরকার ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০১৭’ প্রণয়ন করেছে। সকল মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের ক্ষেত্রে এই নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- বলে সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.