Sylhet Today 24 PRINT

মাধবপুরে পৌরসভায় চাল বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ২৮ মে, ২০১৯

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাধবপুর পৌরসভার ৪ হাজার ৬শত ২১ জন অসহায় দুঃস্থ ও গরীবদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকালে মাধবপুর পৌরসভায় চাল বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, সহকারী কমিশনার ভূমি মতিউর রহমান খান, কাউন্সিলর বিশ্বজিত দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.