নিজস্ব প্রতিবেদক | ২৮ মে, ২০১৯
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, যুক্তরাজ্যের রাজনীতিতে কোন পরিবর্তনই বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্কে কোন প্রভাব ফেলবে না।
তিনি বলেছেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক উন্নয়নে অনন্য। বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক এখন দৃঢ। সেটা বাণিজ্যিক, সংস্কৃতি এবং খেলাধুলাতেও।
মঙ্গলবার দুপুরে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মেয়রের সাথে বৈঠকে তিনি সিলেটের সাথে যুক্তরাজ্যেরে বাণিজ্য বৃদ্ধি এবং সিলেটে উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগীতার নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
বেক্সিট ইস্যুতে আগামী ৭ জুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তার পদত্যাগের পর বাংলাদেশের সাথে সম্পর্কের কোন ব্যত্যয় ঘটবে কিনা এমন প্রশ্নে রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের, এমন কিছু ঘটবে বলে তিনি তা মনে করেন না।