Sylhet Today 24 PRINT

তাহিরপুরের উত্তর বড়দল ইউপি\'র বাজেট ঘোষণা

তাহেরপুর প্রতিনিধি |  ২৮ মে, ২০১৯

সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান আবুল কাসেমের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আফিস আফিন্দী।

সচিব আফিস আফিন্দীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, সাবেক প্রধান শিক্ষক মোক্তার হোসেন, উদ্যোক্তা আব্দুল আলী, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. শব্দর আলী, ইউপি সদস্য নোয়াজ আলী, শফিকুল ইসলাম, ছিদ্দিক মিয়া, স্বপ্না বেগম প্রমুখ।

২০১৯-২০২০অর্থ বছরের সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩৩ লক্ষ ২৩ হাজার ৬৭৪ টাকা এবং সম্ভাব্য ব্যায় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩২ লাখ ৭৩ হাজার ৬৭৪ টাকা এবং উদ্ধৃত রয়েছে ৫০ হাজার টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.