Sylhet Today 24 PRINT

নয়াসড়কের ফুলকলিকে ভোক্তা অধিকার আইনে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মে, ২০১৯

সিলেট নগরীর নয়াসড়কস্থ ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের শো-রুমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দায়ের করা মামলায় জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলার সহ-পরিচালক ফয়েজ উল্লাহর উপস্থিতিতে এ জরিমানা আদায় করা হয়।

এর আগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দায়ের করা ঐ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ফুলকলির পক্ষে উপস্থিত ছিলেন ডিজিএম জসিম উদ্দিন খন্দকার। ৩০ মিনিটের এই শুনানিতে উভয় পক্ষের মৌখিক বক্তব্য নেয়া হয়। শুনানি শেষে ফুলকলির বিরুদ্ধে এ জরিমানার রায় ঘোষণা করা হয়। রায়ে ফুলকলিকে নগদ দশ হাজার (১০০০০)  টাকা জরিমানা আরোপ এবং ভবিষ্যতে এমন কাজ করা হবে না বলে মুছলেখা নেয়া হয়।

এসকল তথ্য নিশ্চিত করেন ক্রেতা সলমান আহমদ চৌধুরী।

প্রসঙ্গত, চলতি মাসের ৩ তারিখ সিলেট নগরীর নয়াসড়কস্থ ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের শো-রুমে যান সলমান আহমদ চৌধুরী নামের এক ক্রেতা। ঐ সময় টিস্যু দিয়ে মুছে নষ্ট সমছা বিক্রি, শো-রুমের ভিতরে নোংরা পরিবেশ, মিষ্টির শোকেছে মাছির ঘোরাফেরা দেখতে পান। পরে তিনি ভিডিও ফুটেজ নিয়ে ব্রাঞ্চ ম্যানেজারকে অবহিত করলে তিনি এ ব্যাপারে কোন কথা বলেন নি।

পরে ক্রেতা সলমান আহমদ ৬ই মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলার সহকারী পরিচালক মো. ফয়েজ উল্লাহ'র হাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে আজ মঙ্গলবার এ রায় প্রদান করে  জরিমানা আদায় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.