Sylhet Today 24 PRINT

শেখ হাসিনার প্রথম সিলেট সফরের ৩৮তম বার্ষিকী পালন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ মে, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমনের ৩৮ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা শেষে দোয়া ইফতার মাহফিল করেছে 'আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার চাই(আবহবিচ)' নামের একটি সংগঠন।

মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর একটি হোটেলের সেমিনার হলে, আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার চাই( আবহবিচ) এর প্রতিষ্ঠাতা সাধারাণ সম্পাদক ও বর্তমান সভাপতি মুকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবব্রত রায় দিপন এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদক প্রাপ্ত সুষমা দাস।

প্রধান অতিথি সুষমা দাস বলেন, ১৯৮১ সালের এই দিনে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সিলেটে আসেন, তখন জনসভায় একটি মানপত্র পাঠ করার জন্য লিখে নিয়ে যান মুকির হোসেন চৌধুরী। কিন্তু অই সময়কালিন পরিবেশ প্রতিকুলে না থাকায় সেই মানপত্রটি পাঠ না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিলেন তিনি। এর দুইদিন পর তিনি, শেখ হাসিনাকে আপা সম্ভোধন করে একটি চিঠি লিখেন, সেই চিঠির উত্তর দিয়েছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট শুভাগমনের এই বিশেষ দিনটি সিলেটের সবাই ভুলে গেলেও ভুলেননি মুকির হোসেন চৌধুরী।

এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, এড. সরওয়ার আহমদ আবদাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনির, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন, আবহবিচ প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সাংবাদিক মহিউদ্দিন শিরুর সহধর্মীনী সাংবাদিক হাসিনা মহিউদ্দিন, প্রভাষক মিহির কান্তি দাস, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, জালাল উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৮১ সালের  ২৮ মে জাতির জনকের কন্যা এবং বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বারের মত সিলেটে আসেন। সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। আজ তার এই সফরের ৩৮ বছর পূর্ণহল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.