Sylhet Today 24 PRINT

এতিম শিশুদের ঈদের পোশাক দিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৯ মে, ২০১৯

সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের শতাধিক শিশুর হাতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদের নতুন পোশাক তুলে দিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার।

মঙ্গলবার (২৮ মে) জেলা শহরের হাসন নগর এলাকার শিশু পরিবারে গিয়ে ব্যক্তিগত তহবিল থেকে শতাধিক শিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।

পোশাক বিতরণকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহবুবুর রহমান, জেলা সমাজসেবা বিষয়ক কর্মকর্তা সুচিত্রা রায়, সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ, ওসি (তদন্ত) মো. আবদুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজী মুক্তাদির, ডি আই টু আব্দুল লতিফ তরফদার প্রমুখসহ গণমাধ্যকর্মীরা।

এ বিষয়ে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, আমি মনে করি অভিভাবকহীন এসব শিশুরা যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য প্রত্যেক সামর্থবান ব্যক্তি বা প্রতিষ্ঠানের মানবিক জাগ্রতবোধ থেকেই তাদের পাশে গিয়ে সহযোগিতার হাত প্রসারিত করা উচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.