Sylhet Today 24 PRINT

ছাতক উপজেলা পরিষদের নতুন বাজেট ঘোষণা

ছাতক প্রতিনিধি |  ২৯ মে, ২০১৯

ছাতক উপজেলা পরিষদের নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০১৯-২০২০ অর্থ বছরের নতুন বাজেট আনুষ্টানিকভাবে ঘোষনা করেন উপজেলা চেয়ারম্যান ও বাজেট সভার সভাপতি ফজলুর রহমান। বাজেটে প্রাপ্তি দেখানো হয়েছে ৬ কোটি ১৭ লাখ ২৯ হাজার ২শ ৩৬ টাকা। ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ২৩ লাখ ৯২ হাজার ৯শ ৬৮ টাকা এবং রাজস্ব উন্নয়ন তহবিলে স্থানান্তর (উদ্ধৃত্ত তহবিল) ধরা হয়েছে ৯৩ লাখ ৩৬ হাজার ২শ ৬৮ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারীর পরিচালনায় অনুষ্টিত বাজেট সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মৎস কর্মকর্তা মাসুদ জামান খাঁন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ প্রমূখ। বাজেট সভায় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, আবুল হাসনাত, সাইফুল ইসলাম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের ম্যানেজার জুলকার নাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, প্রধান শিক্ষক হারাধন তালুকদার, মোনায়েম খান, ইমাম মাওলানা নুরুল হক, আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান রাজা, চাঁন মিয়া চৌধুরী, শামসু মিয়া, জামাল উদ্দিন, পীর মোহাম্মদ আলী মিলন, নজমুল হোসেন, মাফিজ আলী, রাসেল মাহমুদ, খায়রুল হুদা, আবু হানিফা সায়মন, পৌর কাউন্সিলর মিলন রানী দাসসহ ব্যবসায়ী, সাংবাদিক, কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.