Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের প্রবাসীদের অর্থায়নে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৯ মে, ২০১৯

গোলাপগঞ্জের আছিরগঞ্জে প্রবাসীদের অর্থায়নে ও আছিরগঞ্জ ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ মে) দুপুরে আছিরগঞ্জ বাজারের স্থানীয় একটি স্কুলের হলরুমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বীরমুক্তিযোদ্ধা বাহা উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ নেতা আলীম উদ্দিন বাবলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ,
মুক্তিযোদ্ধা আছমান উদ্দিন, আমকোনা ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি লুৎফুর রহমান, ফ্রান্স প্রবাসী রোশন আহমদ, বক্তব্য রাখেন হারুন উদ্দিন, আফতাব উদ্দিন।

উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা সাকিল আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল আহমদ, সোহেব আহমদ, তারেক আহমদ, তাহের আহমদ, কুশিয়া স্টুডেন্ট ক্লাবের সহ সভাপতি এমরান হোসেন,শরীফ আহমদ, শাহজাহান আহমদ, নাবিল আহমদ, রুবেল আহমদ, আবু আহমদ, আব্দুল আজিজ সহ আছিরগঞ্জ ফাউন্ডেশনের নের্তৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.