সুনামগঞ্জ প্রতিনিধি | ৩০ মে, ২০১৯
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সেলিমগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল মোবাইল কোর্ট পরিচালনা করেন।
রোজ বুধবার উপজেলার সদর ইউনিয়নের সেলিমগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ৫২টি পণ্যের মধ্যে কিছু পন্য দোকানে পাওয়া গেলে এবং কিছু হোটেল নোংরা ও অপরিচ্ছন্ন থাকার কারণে, তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৮ এবং ৪১ ধারায় ০২(দুই) জন ব্যক্তিকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নিবার্হী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল দোকানের মালিক এবং কর্মচারীদের হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধকৃত দোকানে বিক্রি না করার জন্য বলেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আহসান আলী।