Sylhet Today 24 PRINT

বড়লেখায় এনসিসি ব্যাংকের ইফতার মাহফিল

বড়লেখা প্রতিনিধি |  ৩০ মে, ২০১৯

এনসিসি ব্যাংক বড়লেখা শাখার উদ্যোগে ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মে) ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

দোয়া পরিচালনা করেন ইয়াকুব নগর জামে মসজিদের ইমাম মাওলানা মনোয়ার হোসেন।

ব্যাংক ব্যবস্থাপক অজয় দত্তের সভাপতিত্বে জ্যেষ্ঠ ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলাম ও ব্যাংক গ্রাহক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

এ সময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোপাল দত্ত, নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ আলী খান, পাথারিয়া চা বাগানের ব্যবস্থাপক শাহিদ নেওয়াজ, ছোটলেখা চা বাগানের ব্যবস্থাপক মোকাররম হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, দলিল লেখক সমিতির সভাপতি মীর মখলিছুর রহমান, আগর আতর ব্যবসায়ী আব্দুর রহমান, ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজার, ছালেহ আহমদ জুয়েল, জালাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.