Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মে, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২৯ মে) রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালপুর গ্রামের বুদু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন মিয়া (২৯)।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.