Sylhet Today 24 PRINT

সিলেট পুলিশ লাইনসে শুভেচ্ছা উপহার বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০১৯

সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনসে ঈদুল ফিতর উপলক্ষে পুলিশের বিভিন্ন ইউনিটে আউটসোর্সিং ও মাস্টার রুলে কর্মরত ১০০ জন সদস্যদের মধ্যে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ মে) সকাল ১০টায় এ শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন পুলিশ কমিশনার জনাব গোলাম কিবরিয়া বিপিএম।

এ সময় পুলিশ কমিশনার বলেন, রমজান মাস আত্মত্যাগ ও আত্মশুদ্ধির মাস। এ মাসে পুলিশের আউটসোর্সিং ও মাস্টার রোলে কর্মরত সদস্যদের ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) শাহরিয়ার আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজন দাশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) সাদেক কাওসার দস্তগীরসহ অন্যান্য কর্মকর্তারা।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.