Sylhet Today 24 PRINT

দিরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে অর্থ সহায়তা

দিরাই প্রতিনিধি |  ৩০ মে, ২০১৯

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিল শাহ গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এক পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় ক্ষতিগ্রস্থ দুদ বিবি'র হাতে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি বিশ্বজিৎ দেব প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.