Sylhet Today 24 PRINT

মাধবপুরে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি, রেস্টুরেন্টে জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ৩০ মে, ২০১৯

ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়েছে ভ্রমমাণ আদালত। এ সময়  পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করার অভিযোগে‌ সিটি পার্ক নামে একটি রেস্টুরেন্টকে  ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা জানান, সিটি পার্ক রেস্টুরেন্ট ঢাকা-সিলেট রোডের যাত্রীদের কাছে একটি আস্তা ও বিশ্বাসের নাম।  এই রোডের যাত্রীরা এখানে যাত্রাবিরতি করে খাবার খেয়ে থাকেন।  কিন্তু রেস্টুরেন্টটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসী খাবার বিক্রির অভিযোগ আসছিল।  

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সেখানে অভিযান চালিয়ে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসী দই বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.