Sylhet Today 24 PRINT

আমি জনগণের সেবক হতে চাই: মোকাব্বির খান

বিশ্বনাথ প্রতিনিধি |  ৩০ মে, ২০১৯

সিলেট-২ আসনের এমপি, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান বলেছেন, যতদিন ক্ষমতায় থাকবো জনগণের সেবা করে যাবো। কারণ জনগণই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কাজেই আমি এ রাজ্যের রাজা হতে চাইনি, আমি জনগণের সেবক হতে হতে চাই।

বৃহস্পতিবার (৩০মে) বিশ্বনাথের একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন (একাংশ) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিশ্বনাথে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, কোন অঞ্চলে একদলীয় শাসন ব্যবস্থা থাকলে জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত হয়। তাই প্রমাণ করার সময় এসেছে কোন দল কিংবা একক কোন ব্যক্তির শাসন নয় এই এলাকায় জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী। বিশ্বনাথ বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ আছে দাবি করে বক্তব্যে সুহেল চৌধুরী বলেন, যারা ইলিয়াস পরিবার থেকে স্বার্থ হাসিল করে প্রিয় নেতার এই পরিবারকে ভুল পথে পরিচালিত করছে তারা কথনও বিএনপি প্রেমী হতে পারেনা।

উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান নুরের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও লামাকাজি ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউনিয়ন চেয়ারম্যান তাহিদ মিয়া, অলংকারি ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, ও খাজাঞ্চি ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন।

উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান দ্বিপন, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহিদুল ইসলাম, রামপাশা ইউনিয়ন বিএনপির নেতা সুনু মিয়া, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, নাজিম উদ্দিন রাহীম, উপজেলা শ্রমিকদল নেতা আনসার আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান ও শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন দশঘর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জামাল উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপস্থিত বিএনপির নেতা জসিম উদ্দিন জুনেদ, মহিলা সদস্য নাজমা বেগম, উপজেলা বিএনপি নেতা হাজী কলমদর আলী, আতাউর রহমান, জয়নাল আবেদীন, শামীম আহমদ মেম্বারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.