Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে যুবকের হাত-পা বাধা মরদেহ উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি |  ৩১ মে, ২০১৯

হবিগঞ্জের নবীগঞ্জে পিংলি নদী থেকে হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) বেলা ১২টার দিকে নবীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, সকালে পিংলি নদীতে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

তিনি আরো জানান,  লাশটি অর্ধগলিত হওয়ায় সনাক্ত করতে একটু অসুবিধে হচ্ছে। ধারণা করা হচ্ছে উজান থেকে লাশটি ভেসে এসেছে। তবে তাকে হত্যা করে দূর্বৃত্তরা নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করছেন পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.