Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে বাতিঘর পাঠাগারে শিশু কর্নারের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মে, ২০১৯

সিলেটের বিশ্বনাথে বাতিঘর পাঠাগারে শিশুতোষ বই ও অন্যান্য শিশু-বিনোদন ব্যবস্থা নিয়ে উদ্বোধন হয়েছে বাতিঘর শিশু কর্ণারের।

শুক্রবার (৩১ মে) বিকেলে বিশ্বনাথে উপজেলার রাজাগঞ্জ বাজারস্থ বাতিঘর পাঠাগারে এই শিশু কর্ণার উদ্বোধন করা হয়।

বাতিঘর পাঠাগারের সভাপতি ইমাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক জুবায়ের আহমদ রায়হান এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাতিঘর স্থায়ী পরিষদ সদস্য মো. গোলাম মোস্তফা, মাসুদ আহমদ, মো. মারুফ হোসাইন।

বাতিঘর পাঠাগার সম্পাদক মো. আখলাকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বাতিঘর পাঠাগার কার্যক্রম চলে আসছে। এতোদিন পাঠাগারে শিশুতোষ বই কিংবা শিশুদের বিনোদন সামগ্রী তেমন ছিলো না বলে পাঠাগারে শিশু পাঠকদের সংখ্যা ছিলো তুলনামূলক কম। শিশুদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই মূলত শিশু কর্ণার করা হয়েছে। পাঠাগারের প্রতি তাদের আগ্রহী করতে বিভিন্ন রকম বইয়ের পাশাপাশি রাখা হয়েছে বিনোদনের জন্য বিভিন্ন রকম খেলা-ধূলাার উপকরণ, ছবি আঁকার উপকরণ, শিক্ষামূলক ভিডিও ও কার্টুন দেখার সুযোগ।

শিশু কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাতিঘর পাঠাগারের সাবেক সভাপতি মু. শরীফ হাসান, সাবেক সহসভাপতি রেজাউল করীম, সাবেক সদস্য আবুল হোসেন, কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, ভারপ্রাপ্ত অফিস সম্পাদক বদর উদ্দিন কামরান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ, সহপাঠাগার সম্পাদক নাঈমুর রহমান, নির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ, জসিম উদ্দীন, সদস্য জামিল আহমদ, শামীম আহমদ, হাফিজুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.