Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত শিশুদের বস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০১ জুন, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্থানীয় সমাজসেবামূলক সংগঠন ছিন্নপাতা সমাজকল্যাণ সংস্থার দ্বারা পরিচালিত মজার স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার  (১ জুন) বেলা ১২টায় শ্রীমঙ্গলের রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত সামগ্রী বিতরণ করা হয়।

ছিন্নপাতা সমাজকল্যাণ সংস্থার সভাপতি তাপস দাশ সিলেটটুডে কে বলেন, প্রতি বছরই আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করি। এরই ধারাবাহিকতায় আমরা এবারও তাদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেছি। আমরা আশা করি সমাজের বিত্তবানরা এসব সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতে এগিয়ে আসবেন ৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, শ্রীমঙ্গল পর্যটন সংস্থার সভাপতি আবু সিদ্দিক মো. মুসা, সাংস্কৃতিক কর্মী দেবাশীষ চৌধুরী রাজা, বালাগঞ্জ ডিগ্রি কলেজে সহযোগী অধ্যাপক অবিনাশ আচার্য, মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন প্রমুখ ৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.