ডেস্ক রিপোর্ট | ১৬ আগস্ট, ২০১৫
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে দেশব্যাপী শিশু হত্যা-নির্যাতনের প্রতিবাদে অদ্য ১৬ আগষ্ট ২০১৫তারিখ বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদি ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সম্মূখ থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে চৌহাট্টা পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আজহারুল হক চৌধুরী সাকিবের পরিচালনায় ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, ছাত্র ফ্রন্ট এমসি কলেজ শাখার সাধারন সম্পাদক ওয়াদুদ আহমদ, জাবির মালিক, সুজন চন্দ্র, বদরুল ইসলাম, আশিক মোস্তফা, সাজ্জাদ হোসেন, সুমন আহমদ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সিলেটে রাজন, আবু সাঈদ সহ সারা দেশে ব্যাপক হারে শিশু হত্যা-নির্যাতন চলছে। রাষ্ট্রীয় ভাবে দেশে যে দীর্ঘ বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে তারই ধারাবাহিকতায় সারা দেশে শিশু হত্যা চলছে। সরকার ও প্রশাসন কোন ভাবে শিশু হত্যার দায় এড়াতে পারেনা। রাজন হত্যাকারীর প্রধান আসামী বিদেশে পালিয়ে গেলেও এখনো তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষনার ৭২ঘন্টা পেরিয়ে গেলেও রাজন হত্যার চার্জশিট এখনো দেয়া হয়নি।
বক্তারা, সারা দেশে শিশু হত্যা-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য ছাত্র সমাজের প্রতি আহবান জানান।