Sylhet Today 24 PRINT

বড়লেখায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি |  ০২ জুন, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম আবু বক্কর (২০)। তিনি পৌরসভার হাটবন্দ মহল্লার মুহিবুল ইসলামের ছেলে। শনিবার (০১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের গরুর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে শহরের গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন নাথ আবু বক্কর নামের এক যুবককে গ্রেপ্তার করেন। এসময় উপস্থিত লোকজনের সামনে দেহ তল্লাশী করে তার কাছে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। এগুলো বিক্রির জন্য ঘুরাফেরা করছিল।

বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন নাথ ইয়াবাসহ যুবক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.