Sylhet Today 24 PRINT

শমশেরনগরে নবধারার ঈদ আনন্দ উপহার বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০২ জুন, ২০১৯

মৌলভীবাজারের শমশেরনগরে ব্যতিক্রমী সামাজিক সংগঠন নবধারার উদ্যোগে একশত হতদরিদ্র মানুষের মাঝে 'ঈদ আনন্দ উপহার' বিতরণ করা হয়েছে।

রোববার (২ জুন) দুপুর ২টায় জমজম কমিউনিটি সেন্টারে এ উপহার বিতরণ করা হয়।

প্রত্যেককে ১টি শাড়ী, ১টি লুঙ্গি, ১ প্যাকেট সেমাই, ১ কেজি ময়দা, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল ও ১ প্যাকেট দুধ বিতরণ করা হয়।

সংস্থার সদস্য শওকত জুয়েলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন শামছুল হক মিন্টু, কামরুল হাসান মারুফ, আব্দুস সামাদ সামাইল, সমরেন্দ্র সেন শর্মা, মাহমুদুর রহমান আলতা, আবু সাদাত মো. সায়েম. তারিকুজ্জামান সুমন, মুকরামিন চৌধুরী মুকুল, গোলাম রাব্বি, আব্দুল বারি মনন, আব্দুল কাদির সাজু, গোপাল বর্মা মনি, শফিউল আলম উজ্জল প্রমুখ।

ব্যতিক্রমী এই আয়োজনে বক্তারা সাধ্যানুযায়ী আগামীতেও হত দরিদ্র মানুষের পাশের থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

তারা বলেন, দরিদ্রতাকে পৃষ্ঠপোষকতা নয় দারিদ্র বিমোচন নিয়ে কাজ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.