Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট থানা কম্পাউন্ড থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুন, ২০১৯

সিলেটের গোয়াইনঘাটে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সুদীপ বড়ুয়া (৪৫) গোয়ানঘাট থানায় উপ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। রোববার বিকেলে থানা কম্পাউন্ডের বাসা থেকে সুদীপের লাশ উদ্ধার করে পুলিশ।

সদীপ বড়ুয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার মৃত রবীন্দ্র লাল বড়ুয়ার ছেলে।

গোয়ানঘাট থানার ডিউটি অফিসার সালাউদ্দিন জানান, রোববার দুপুর ২টা পর্যন্ত থানায় ছিলেন সুদীপ বড়ুয়া। এরপর থানা এলাকায় নিজের বাসায় যান তিনি। এর কিছুক্ষণ পর তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

গোয়ানঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঝুলন্ত লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য তাঁর লাশ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত করে বের করা হবে বলে জানান তিনি।

সুদীপ বড়ুয়া প্রায় ২৮ বছর ধরে পুলিশে চাকুরী করছেন। চলতি বছরের ১৬ ফেব্ররুয়ারি তিনি গোয়াইনঘাট থানায় যোগদান করেন। এর আগে তিনি বালাগঞ্জ থানায় কর্মরত ছিলেন। সুদীপ বড়ুয়ার এক ছেলে অভি বড়ুয়া নৌবাহিনীর স্কুলে দশম শ্রেণীতে এবং মেয়ে মুন্না বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.