জৈন্তাপুর প্রতিনিধি | ০৩ জুন, ২০১৯
জৈন্তাপুরে ১৬ বোতল ভারতীয় মদ সহ শ্রী ভ্রমর দেবনাথ (৩০) নামের একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গত ১ জুন (শনিবার) রাত ৮টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের কেন্দ্রী গ্রাম থেকে থাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানায়, দীর্ঘ দিন থেকে ভ্রমর ভারতীয় মদক ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এস আই প্রদীপ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে বলরাম দেবনাথের ছেলে শ্রী ভ্রমর দেবনাথের নিজ বসতঘরে অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় ''এশিয়া ৭২ বিয়ার'' ও ১ বোতল ''অফিসার চয়েছ'' মদ সহ থাকে আটক করা হয়। সে পেশাদার একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়।
আটকের বিষয় নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ ময়নুল জাকির বলেন, সে দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিত্বে তার নিজ বসতঘর থেকে থাকে আটক করি। থাকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।