Sylhet Today 24 PRINT

মাধবপুরে আড়াই হাজার দরিদ্রদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৩ জুন, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে প্রায় আড়াই হাজার অসহায় ও হতদরিদ্রের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে এফএল গ্রুপ।

সোমবার (৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বানেশ্বর গ্রামের বাগান বাড়িতে জামিয়াতুস সুন্নাহ আনোয়ারা বেগম ইসলামিয়া মাদরাসায় এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এফ এল গ্রুপের পরিচালক মো. বশির মিয়া, মাধবপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান কুতুব, সেনা সদস্য মো. মিছির রানা, বুল্লা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মো. ফারুক মিয়া, বুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ, ছাত্রলীগ নেতা শেখ ইমন আহমেদ, কৃষক লীগ নেতা মো. বরজু মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.