Sylhet Today 24 PRINT

চা শ্রমিক ইউনিয়নের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৩ জুন, ২০১৯

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কেক কেটে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

সোমবার (৩ জুন) দুপুরে শহরের লেবার হাউজ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরাগ বাড়ই, সহসভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক রামভজন কৈরী, সহসম্পাদক রেখা ব্যক্তি, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় বুনার্জী, সাধারণ সম্পাদক দেবেন্দ্র বাড়াইক, মনু-ধলাই ভ্যালির সভাপতি ধনা বাউড়ি, সাধারণ সম্পাদক নির্মুল পাইনকা প্রমুখ।

সভায় বক্তরা বলেন, চা শ্রমিকদের সকল অধিকার আদায়ে এই শ্রমিক সংগঠন কাজ করে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.