Sylhet Today 24 PRINT

সিলেট চেম্বারের প্রশাসকের দায়িত্বে আসাদ উদ্দিন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০১৯

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুল আজমের গত ৩০ মে স্বাক্ষরিত এক অফিস আদেশে আগামী ১২০ দিনের জন্য তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন আয়োজন এই ১২০ দিনের মধ্যে করে মন্ত্রণালয়কে অবহিত করার বিষয়টি ওই আদেশে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মে সিলেট চেম্বারের কমিটির মেয়াদ শেষ হয়। এই মেয়াদের মধ্যে বর্তমান পরিচালনা পর্ষদ নির্বাচন আয়োজন করতে না পারায় শূন্য হয় চেম্বারের শীর্ষ পদটি। ফলে নতুন করে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.