Sylhet Today 24 PRINT

শিবেরবাজারে চাচার হামলায় ভাতিজা খুন

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুন, ২০১৯

সিলেটে পারিবারিক বিরোধের জের ধরে দুলাল আহমদ (২০) নামে এক যুবককে খুন করেছেন তারই চাচা।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনাটি সদর উপজেলার শিবেরবাজার রায়েরগাও গ্রামে ঘটে বলে নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন।

তিনি সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, বৃহস্পতিবার সকালে নিহতের চাচা সিরাজুল ইসলামের হামলায় গুরুতর আহত হন দুলাল আহমদ (২০)। পরে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত যুবক দুলাল আহমদ (২০) ঐ গ্রামের মৃত আবুল বশরের ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.