Sylhet Today 24 PRINT

ছাগল খেতে এসে ধরা পড়ল অজগর

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ জুন, ২০১৯

মৌলভীবাজারের লাউয়াছড়া বনের পাশে রাধানগর গ্রামে ছাগল খেতে এসে ধরা পড়েছে একটি বিশাল আকারের অজগর সাপ। বুধবার (৫ জুন) সন্ধ্যায় সাপটি ধরেন স্থানীয় ব্যবসায়ী শামসুল হক।

শামসুল হক জানান, প্রায়ই আমাদের গ্রামে এসে ছাগল খায় অজগর। ১৫ দিনে আগেও একটি ছাগল খেয়েছে এক কৃষকের। কাল ঈদের দিন একটি ছাগলকে ধরলে তার মালিক আমাকে ডাকেন । পরে আমি গিয়ে অজগরকে ধরি আরো ২/৩ জনের সহযোগিতায়। কিন্তু ততোক্ষণে ছাগলটি মারা যায়। পরে বনবিভাগের কাছে সাপটি হস্তান্তর করেছি।

ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ আসিফ জানান, অজগর সাপের বিচরণ ভূমি ৪ থেকে ৬ কি.মি। আগের থেকে বন ছোট হয়ে গেছে এবং বনের পাশে মানুষের বসতি গড়ে উঠেছে। তার পাশাপাশি একটি অজগরের বন্য পরিবেশে হরিণ বা অন্য শিকার ধরতে তার যে কষ্ট হয় তার থেকে অনেক সহজ গৃহপালিত ছাগল এবং মোরগ ধরে খাওয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.