Sylhet Today 24 PRINT

শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

ডেস্ক রিপোর্ট |  ১৭ আগস্ট, ২০১৫

জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে সোমবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর পালন করেছে। 

এসময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, এড. শেখ মখলু মিয়া, আব্দুর রহমান জামিল, মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আলিম তুষার, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক। 

স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে হলেন- আব্দুল আলিম তুষার, আব্দুল হাই আল হাদি, তোফায়েল আহমদ তালুকদার, শাকিল আহমদ, সাজু আহমদ, আবিদুর রহমান অপু, আব্দুর রহমান লিমন, জিয়াউল হক জিয়া, শাহসুল আলম, গাজী গিয়াস উদ্দিন, রনি আহমদ, জায়েদ আহমদ, মোরাদ হোসেন, কামরুল হোসেন, সানি আহমদ, জায়েদ আহমদ, কামরুল হাসান লিজু প্রমূখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.