Sylhet Today 24 PRINT

সমস্যায় জর্জরিত সুনামগঞ্জ সরকারী কলেজের শহীদ তালেব ছাত্রাবাস

মাইদুল ইসলাম রাসেল |  ১৭ আগস্ট, ২০১৫

জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যেক্ত ভবনে বসবাস করছে সুনামগঞ্জ সরকারী কলেজের শহীদ তালেব মুসলিম ছাত্রাবাসের ছাত্ররা। প্রায় ৪৫ বছরের পুরনো জরাজীর্ন ছাত্রাবাসটিতে ভাঙ্গাচোরা ডাইনিং, পানি সংকট, নোংরা টয়লেট সহ নানা সমস্যার মধ্যে বছরের পর বছর এখানে বসবাস করছে সাধারণ ছাত্ররা। আর ছাত্রদের দেখাশোনার দায়িত্বেও নেই কোন শিক্ষক। অভিবাবক হীন এতিমের মত অবস্থায় দিন পার করছে তারা।

সরজমিনে দেখা যায়, প্রায় ৪৫ বছর আগে সুনামগঞ্জ সরকারী কলেজের অনাআবাসিক ছাত্রদের সুবিদার্তে শহরের হাসননগর এলাকায় একটি ভবন দিয়ে শুরু হওয়া এই ছাত্রাবাসের এখনও সেই আগের ভবনেই আছে। টিনশেডের তৈরি এই ভবনটি অনেক দিন আগেই মেয়াদত্তীর্ন হয়ে গেছে। ভবনের দেয়াল সহ বিভিন্ন জায়গায় ফাটল আর পলেস্টার ক্ষয়ে পড়ছে। টিন ছিদ্র হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টি হলেই রুম গুলোতে থাকা অসম্ভব হয়ে পড়ে। ছাত্রদের ভাঙ্গাচোরা ডাইনিং, পানি সংকট, নোংরা টয়লেটের কারণে দুর্বিসহ জীবনযাপন করছেন ছাত্ররা। লেখাপড়া করার স্বাভাবিক পরিবেশ পাচ্ছে না তারা। এছাড়া জরাজীর্ন এই ছাত্রাবাস স্বল্প মাত্রার ভুমিকম্পন হলেই ধ্বসে পড়ার আশংকা করছেন বসবাস কারী ছাত্ররা। জোড়া তালি দিয়ে বসবাস করছেন তারা। বিপুল চাহিদা থাকায় বসবাস করছেন ৩০ জন ছাত্র। হাওর জেলায় উচ্চশিক্ষার একমাত্র শিক্ষা প্রতিষ্টানের ছাত্রাবাসে সিট সংকটের কারণে কলেজের শত শত ছাত্রকে শহরের বিভিন্ন এলাকায় মেস ভাড়া নিয়ে থাকতে হচ্ছে।

ছাত্রাবাসে বসবাসকারী আল আমীন নামের এক ছাত্র জানায়, খরচ কম তাই ঝুকি নিয়েই এখানে থাকতে হচ্ছে। এখানে তাদের দেখাশোনা করার কেউ নেই। রোকন নামের আরেক ছাত্র জানায় কলেজের কোন শিক্ষক ছাত্রাবাসের দইয়ত্বে না থাকায় বহিরাগতরা এসে প্রায় সময়ই নানা ধরনের সমস্যা করে।

সুনামগঞ্জ সরকারি কলেজর উপ-অধ্যক্ষ মহিবুল ইসলাম জানান, বর্তমান ভনটি অনেক আগেই পরিত্যাক্ত ঘোষনা করেছে প্রশাসন। এখন যারা অবস্থান করছে তারা নিজেদের দায়িত্বেই থাকছে বিনা খরছে। কলেজের পক্ষ থেকে তাদের বারবার নিষেধ করা হয়েছে কিন্তু তাদের আর কোথাও যাবার জায়গানেই জানিয়ে জোর করেই এখানে থাকছে। নতুন ভবন নির্মান হলেই ছাত্রদের এ সমস্যা থাকবে না। তিনি শুনেছেন ছাত্রাবাস নির্মানের টেন্ডার হয়েছে এর বেশি কিছু তিনি জানেন না বলে জানান।

শহীদ তালেব মুসলিম ছাত্রাবাসের সমস্যা সমাধানে নতুন ভবন দ্রত নির্মান হবে এমনাই প্রত্যাশা সুনামগঞ্জ সরকারী কলেজের ছাত্রদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.