Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৭ আগস্ট, ২০১৫

বৈষম্য-বঞ্চনার অবসান আর হয়রানী থেকে পরিত্রানের জন্য অবিলম্বে যুদ্ধাহত গেজেট প্রকাশ করার দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে স্বারলিপি দিয়েছেন মৌলভীবাজার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।

আজ(সোমবার) সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমবেত হন জেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরীর সাথে তাদের দাবী নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহবায়ক আব্দুল কাদির।

এ সময় বক্তারা মুক্তিযোদ্ধাদের তালিকায় এফ/ডি ভুক্তদের পরিবর্তন করে অবিলম্বে যুদ্ধাহত গেজেট প্রকাশ ও ভাতার হার বৃদ্ধির জন্য আহবান জানান। অধিকার বি ত এফ/ডি শ্রেনীভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নিয়ে চলমান বৈষম্য, প্রহসন ও হয়রানী বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা ।

পরে অবিলম্বে যুদ্ধাহত গেজেট প্রকাশ করার দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্বারলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.