Sylhet Today 24 PRINT

শাহপরানে ৮০ হাজার সিগারেটসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুন, ২০১৯

সিলেটের শাহপরানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৮০ হাজার সিগারেটসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৮ জুন) সকাল ৬টা ৪৫ মিনিটে শাহপরানের পীরের চকের মোরাদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম- মো. কিয়া উদ্দিন (৩৪)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বড়দেশ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.