Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে বজ্রপাতে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৮ জুন, ২০১৯

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে আব্দুল ওয়াহিদ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (০৮ জুন) সন্ধ্যায় উপজেলার আলীগঞ্জ বাজারের খেয়াঘাটে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল ওয়াহিদ উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধায় আব্দুল ওয়াহিদ ব্যক্তিগত কাজে স্থানীয় আলীগঞ্জ বাজারে আসেন। তিনি খেয়াঘাটে পৌঁছামাত্র বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় আব্দুল ওয়াহিদ বজ্রাঘাতে আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. হায়দার আলী তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.