Sylhet Today 24 PRINT

স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত, চালক ও সহযোগীকে পুলিশে দিলো জনতা

নিজস্ব প্রতিবেদক |  ১৭ আগস্ট, ২০১৫

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দুই স্কুল ছাত্রী কে উত্যক্ত করায় লেগুনা চালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয এলাকাবাসী। আটককৃতরা হলো শাহজাহান (২৭) ও আছকির মিয়া (২৮)। তাদের বাড়ি জগন্নাথপুর উপজেলার নয়াহাটি গ্রামে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউপির আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রী দরগাপাশা গ্রাম থেকে লেগুনায় চড়ে বাড়ি ফেরার পথে তাদের উত্যক্ত করে লেগুনার চালক ও হেলপার। তখন ছাত্রীদের আত্মচিৎকার শুনতে পেয়ে পাগলা আউশকান্দি সড়কের ভবমভমী এলাকার জনতা তাদের আটক করে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

দরগাপাশা আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, স্কুলের ষষ্ঠ শ্রেণির একজন ছাত্রী অসুস্থ হয়ে যাওয়া একই শ্রেণির অন্য আরেকজন ছাত্রীকে সংগে দিয়ে অসুস্থ ছাত্রীর নিজ গ্রাম ছয়হারা এলাকায় পাঠানোর ব্যবস্থা করছিলেন। গাড়িতে ওই দুই ছাত্রী ছাড়া অন্যকোন যাত্রী না থাকায় গাড়ির চালক ও হেলপার তাদের উত্যক্ত করে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আল আমিন জানান, স্কুল ছাত্রী দু’জন গাড়িতে করে ছয়হারা গ্রামের বাড়ি ফেরার পথে উত্যক্তের শিকার হলে স্থানীয় এলাকাবাসী বখাটেদেও আটক করে পুলিশে দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.