Sylhet Today 24 PRINT

রাজনগর থেকে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০১৯

মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকা থেকে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -৯।

সোমবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন চাঁনবাগ চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম আব্দুল কাইয়ুম (৩৮)। তিনি মৗলভীবাজার জেলার রাজনগর উপজেলার  বড়দল গ্রামের মৃত আব্দুল কালাম আজাদের ছেলে।

র‌্যাব-৯ এর ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার এএসপি ওবাইন এর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.