Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে তিনটি কচ্ছপ অবমুক্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১০ জুন, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের জলাশয়ে সিলেট থেকে উদ্ধার হওয়া তিনটি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে কচ্ছপগুলো অবমুক্তকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ও সঞ্জিত দেব, ইউনিলিভার বাংলাদেশের ক্যাপাবিলিটি ডেভোলাপমেন্ট ম্যানেজার শওকত চৌধুরী।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঞ্জিত দেব বলেন, সিলেটের শওকত চৌধুরী এই কচ্ছপগুলো খুব ছোট অবস্থায় সিলেটের এক লোকের কাছ থেকে উদ্ধার করেন। কিছুদিন তার কাছে রেখে এই প্রাণীগুলোকে সিলেট থেকে আজ শ্রীমঙ্গল নিয়ে আসেন। তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের জলাশয়ে আমাদের নিয়ে কচ্ছপগুলো অবমুক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.