Sylhet Today 24 PRINT

কাজিরবাজার থেকে ৬ জুয়ারি আটক

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০১৯

নগরের কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়ারিকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।  

সোমবার (১০ জুন) রাত সাড়ে ১২টায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হবিগঞ্জের মো. কাউসার আহমদ (৩৭), সুনামগঞ্জের মো. কাজল (৩৫), কুমিল্লার আবুল কাশেম (৩৫), ময়মনসিংহের মো. কেরানী(৩৮), কিশোরগঞ্জের ডালিম মিয়া (৩৬) ও সিলেটের জালালাবাদ থানার টুকেরগাঁও এলাকার দেলোয়ার হোসেন (৩৫)।

মঙ্গলবার (১১ জুন) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককালে তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মো. জেদান আল মুসা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.