Sylhet Today 24 PRINT

সিলেটে সাড়ে ৫ কোটি টাকার মাদক ধ্বংস

নিজস্ব প্রতিবেদক |  ১২ জুন, ২০১৯

সিলেটে ৫ কোটি ৬৬ লক্ষ ৬৩ হাজার ২শ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ জুন) সকালে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যগুলো- ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ১ জুন পর্যন্ত বিভিন্ন অভিযানে আটক এবং জব্দ করা।

বিজিবি জানায়, ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৩৬ হাজার ৮৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ১ হাজার ৬৫৯ লিটার বাংলা মদ, ১ হাজার ৮১২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার, ২ হাজার ২৭২ বোতল ফেনসিডিল, ২৫৭ পিস ইয়াবা, ১০ হাজার ৬০০ কেজি গাঁজা ও ৩ লাখ ৮৪ হাজার পিস ভারতীয় বিড়ি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.