Sylhet Today 24 PRINT

ছাতকে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ছাতক প্রতিনিধি |  ১৩ জুন, ২০১৯

ছাতকে ট্রেনে কাটা পড়ে আব্দুল মন্নান(৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২জুন) সন্ধ্যায় ছাতক রেলওয়ে ষ্টেশন সংলগ্ন পাটোয়ারী বাড়ি এলাকায় সে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু ঘটে। আব্দুল মন্নান দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল মন্নান ছাতক শহরের বাশখলা এলাকার মেয়ের বাড়ি যাওয়ার জন্য রেল লাইন ধরে হেটে যাচ্ছিলেন। এ সময় ষ্টেশন সংলগ্ন পাটোয়ারী বাড়ি এলাকায় পৌছলে ছাতক ষ্টেশন থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী ফিরতি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ট্রেনের চাকার নিচে পড়ে তার এক হাত ও এক পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি ছাতক রেলওয়ে কর্তৃপক্ষ সিলেট জিআরপি পুলিশকে অবহিত করেছেন।

ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.