Sylhet Today 24 PRINT

সিলেটের নতুন এসপি ফরিদ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুন, ২০১৯

সিলেটের পুলিশ সপার (এসপি) নিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন। ফরিদ উদ্দিন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনারের দায়িত্বে আছেন। বৃহস্পতিবার তাকে সিলেটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

সিলেটের বর্তমান এসপি মো. মনিরুজ্জামানকে ঢাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়।

এই প্রজ্ঞাপনে মোট ২১ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.