Sylhet Today 24 PRINT

জনবান্ধব নয়, বিশেষ গোষ্ঠীর স্বার্থরক্ষার বাজেট: সিলেট বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০১৯

সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ঘোষিত উচ্চাবিলাষী বাজেট নিয়ে দেশের মানুষের কোন আগ্রহ নেই, এই বাজেটের সাথে জনগণের কোন সম্পর্ক নেই। বাজেটে সরকারের ব্যয় করার উচ্চাভিলাষ থাকলেও আয়ের জন্য নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। এই বাজেট কোন অবস্থাতেই জনবান্ধব বাজেট নয়, বাজেটে একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থরক্ষা করা হয়েছে। এতে সাধারণ মানুষ কিছুই পাবে না। বরং সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়বে। জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখল করে থাকা ফ্যাসিস্ট সরকার জনগণের কল্যানে বাজেট তৈরী করবে তা অপ্রত্যাশিত। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারই জনগণের র্স্বাথরক্ষা করে বাজেট নির্ধারণ করতে পারে। এই সরকারের বাজেট ঘোষনার কোন নৈতিক অধিকারই নেই।

শুক্রবার এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ আরো বলেন, ঘোষিত বাজেটের স্লোগান, ‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’, আসলে এটা তাদের (আওয়ামী লীগ), একমাত্র তাদের। এটা জনগণের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না।” এতে জনগণের স্বার্থরক্ষারও কিছু থাকার কথা নয়। জনগণের উপর করের বোঝা চাপিয়ে লুটপাটের মাধ্যমে নিজেদের দলীয় কর্তাব্যক্তিদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনই আওয়ামীলীগ সরকারের  ঘোষিত বাজেটের মূল লক্ষ্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.