Sylhet Today 24 PRINT

আরেকদফা পেছালো কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক |  ১৮ আগস্ট, ২০১৫

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ আবারো পিছিয়েছে। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তরের পর আজ ৬ষ্টবারের মতো পিছালো চার্জ গঠনের তারিখ।

আগামী ২৫ আগস্ট মামলার চার্জ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করেন সিলেট দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসান।

আজ মামলার আসামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরজ্জামানবাবরসহ ১৩ আসামীকে সিলেট দ্রুত বিচার ট্রা¦ইব্যুনালে উপস্থিত করা হলেও অসুস্থতার জন্য আদলতে আনা হয়নি সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে।

সকল আসামী উপস্থিত না হওয়ার আদালত আগামী ২৫ আগস্ট মামলার চার্জ গঠনের পরবর্তী তারিখ ঘোষণা করেন। এ নিয়ে ৬ষ্ঠবারের মতো পিছালো চার্জ গঠনের তারিখ।

আসামীপক্ষের আইনজীবী জানান, সকল আসামী উপস্থিত না হলে চার্জ গঠনের কোনো বিধি নেই। আর রাষ্ট্রপক্ষের আইনজীবিরা জানিয়েছেন চার্জ গঠনের পর ৯০ দিনের মধ্যেই শেষ করা হবে মামলার কার্যক্রম।
এরআগে ৩ আগস্ট, ২৩ জুলাই, ১৪ জুলাই, ৬ জুলাই ও ২১ জুন আলোচিত এই মামলার চার্জ গঠনের তারিখ পেছানো হয়।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় চালানো গ্রেনেড হামলায় আওয়ামীলীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সাংসদ আব্দুল মজিদ খান বাদি হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.