Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে রবিস্মরণ ও বর্ষাবরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৬ জুন, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তি ও বর্ষাকালকে বরণ করে নিতে আয়োজন করা হয়েছে আয়োজনে ‘রবিস্মরণ ও বর্ষাবরণ’ অনুষ্ঠান।

শনিবার (১৫ জুন) শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়ামে শ্রুতি বিতান ও স্বর্ণরেণু সঙ্গিত নিকেতনের শিল্পীরা নাচ, গান আবৃত্তি দিয়ে ‘রবিস্মরণ ও বর্ষাবরণ’ করেন।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় স্বাগত বক্তব্য দেন স্বর্ণরেণু সঙ্গীত নিকেতন এর পরিচালক ও প্রশিক্ষক ইপা বড়ুয়া। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন রবীন্দ্র সংগীত শিল্পী মহাদেব ঘোষ প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.