Sylhet Today 24 PRINT

কাস্টঘর থেকে ছিনতাই মামলার আসামী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০১৯

সিলেট নগরীর কাস্টঘর এলাকা থেকে নুরুল ইসলাম খান নামে ছিনতাই মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম খান নগরীর বন্দরবাজারের ব্যবসায়ী। তার বিরুদ্ধে ছিনতাই ও মারধরের মামলা রয়েছে।

নুরুল ইসলাম খান সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের তুপখানা গ্রামের আব্দুল গফুর খানের পুত্র। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার এসআই আব্দুল গফ্ফার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.