Sylhet Today 24 PRINT

সাবেক সংসদ সদস্য আশরফ আলী আর নেই

সিলেট-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুহম্মদ আশরফ আলী আর নেই।

নিউজ ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৫


সিলেট-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুহম্মদ আশরফ আলী আর নেই। বৃহস্পতিবার রাত ২টায় রাগিব-রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে । তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে ২ পুত্র এবং ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় ওসমানীনগরের খাদিমপুর গ্রামের ঈদগাহ ময়দানে ১ম জানাযার নামাজ এবং বাদ মাগরিব হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে ২য় নামাজ শেষে তাকে দাফন করা হবে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.